পদত্যাগ করলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি - জনবার্তা
ঢাকা, , |

পদত্যাগ করলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ৯, ২০২৪ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

নানান জল্পনা-কল্পনা শেষে পদত্যাগ করলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ।

শুক্রবার (৯ আগস্ট) রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী।

এর আগে প্রফেসর মো. হাসিবুর রশীদ ২০২৩ সালের ১৫ মার্চ আনুষ্ঠানিকভাবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেন। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পঞ্চম উপাচার্য।