পঞ্চগড়-খুলনা রুটে নতুন ট্রেন আগস্টেই চালু হচ্ছে : রেলমন্ত্রী - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়-খুলনা রুটে নতুন ট্রেন আগস্টেই চালু হচ্ছে : রেলমন্ত্রী

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ১৪, ২০২৩ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, আগস্টের ৩০ তারিখের মধ্যে পঞ্চগড় থেকে খুলনা সরাসরি নতুন ট্রেন সার্ভিস চালু হচ্ছে। ট্রেনটি পঞ্চগড় থেকে মোংলা সমুদ্র বন্দর পর্যন্ত চলাচল করবে।

সোমবার (১৪ আগস্ট) সকালে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় এসব কথা বলেন রেলমন্ত্রী।

রেলমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের দোসররা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশবিরোধী তাদের এই অপচেষ্টা আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করবে।

তিনি বলেন, উত্তরাঞ্চলের মানুষের যাতায়াতের সুবিধার্থে বিশেষ করে বিভাগীয় শহর রংপুরের সঙ্গে যোগাযোগ সহজতর করতে এই মাসের মধ্যে পঞ্চগড় থেকে রংপুর ভায়া বনারপাড়া পর্যন্ত আরেকটি লোকাল ট্রেন সার্ভিস রামসাগর এক্সপ্রেস চলাচল করবে।

এ সময় নতুন ট্রেন সার্ভিসের ঘোষণায় রেলমন্ত্রীর প্রতি দলীয় নেতৃবৃন্দ তাৎক্ষণিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভায় অন্যানের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, আওয়ামী লীগ নেতা আবু তোয়াবুর রহমান ও মনিরা পারভিনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।