‘নির্বাচনকে ঘিরে রাজনীতিতে অনেক ঘটনাপ্রবাহ থাকবে’ - জনবার্তা
ঢাকা, , |

‘নির্বাচনকে ঘিরে রাজনীতিতে অনেক ঘটনাপ্রবাহ থাকবে’

জনবার্তা প্রতিনিধি
জানুয়ারি ২৯, ২০২৩ ৯:২৬ অপরাহ্ণ
Link Copied!

আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে অনেক ঘটনাপ্রবাহ থাকবে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সেসব ঘটনার তথ্য তুলে ধরতে গণমাধ্যমে দায়িত্বরত সাংবাদিকরা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। কেননা গণমাধ্যম সবসময়ই রাষ্ট্রক্ষমতার ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দেশের যেকোনো পরিস্থিতিতে সাংবাদিকদের ভয়ভীতির ঊর্ধ্বে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান সিইসি।