নাটোরে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ কিশোর নিহত - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ কিশোর নিহত

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ২১, ২০২৫ ২:০০ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের লালপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের সেকচিলান গ্রামে পাবনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় নিহতরা হলেন – ধলা হিন্দুপাড়া গ্রামের শিবেন মজুমদারের ছেলে শ্রাবণ মজুমদার (১৮), রতন সরকারের ছেলে স্বপন (১৯) ও সোনাইডাঙ্গা গ্রামের বিষ্ণু সরকারের ছেলে বিধান সরকার (১৮)।

ওসি মো. নুরুজ্জামান বলেন, সকালে তিন বন্ধু মোটরসাইকেলযোগে ধলা হিন্দুপাড়া যাচ্ছিলেন। লালপুর উপজেলার সেকচিলান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলে মারা যান। স্থানীয়রা অপর একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনি কার্যক্রম লছে।