নড়াইলে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন - জনবার্তা
ঢাকা, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

জনবার্তা প্রতিবেদন
মার্চ ২৪, ২০২৪ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে মাদক মামলায় আলমগীর হোসেন নামে এক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। যাবজ্জীবন ছাড়াও তাকে ২০ হাজার টাকা জরিমানা – আনাদায়ে আরও দু’মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৪ মার্চ) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আকরাম হোসেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ দণ্ডাদেশ দেন।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) সঞ্জিব কুমার বোস বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আলমগীর হোসেন যশোর বেনাপোল থানার কাগজপুর গ্রামের মৃত সামছুর রহমানের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, আলমগীর হোসেন ৯২ বোতল ভারতীয় ফেনসিডিলসহ বিগত ২০১৩ সালের ১১ জানুয়ারি নড়াইল সদর উপজেলার তুলারামপুর চরপাড়া থেকে ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার হন। এ ঘটনায় সদর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশ।

মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমান হওয়ায়, ২৪ মার্চ রোববার রায়ের ধার্য করা দিনে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানা – আনাদায়ে আরও দু’মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।