নগরীতে ৩ ঘন্টার ব্যবধানে দু’টি থানায় নাশকতা মামলা, আসামি বিএনপি’র শীর্ষ নেতারা - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নগরীতে ৩ ঘন্টার ব্যবধানে দু’টি থানায় নাশকতা মামলা, আসামি বিএনপি’র শীর্ষ নেতারা

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ২, ২০২৩ ১:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

ডেট লাইন ৩১ অক্টোবর; মাত্র তিন ঘন্টার ব্যবধানে পৃথক দু’টি ঘটনাস্থলে সরকার উৎখাতের উদ্দেশ্যে নাশকতা সৃষ্টির অভিযোগে খুলনা বিএনপি’র ৮৪ জনের নাম উলে­খসহ অজ্ঞাতদের বিরুদ্ধে খুলনা ও সোনাডাঙ্গা মডেল থানায় মামলা করেছে পুলিশ। শীর্ষ কয়েকজনের এসেছে দু’টি মামলাতেই। নাশকতা প্রতিরোধে নগরীতে সাড়াশী অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। অবরোধে প্রথমদিন গত ৩১ অক্টোবর রাতে এ দু’টি মামলা দায়ের হয়। কয়েকজনকে এসব মামলায় গ্রেফকতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
দু’টি এজাহার পর্যালোচনা করে দেখা গেছে, সোনাডাঙ্গা থানাধীন শেখপাড়া তেঁতুলতলা মোড়ে আসামিরা ওজোপাডিকো, বাংলাদেশ বেতারসহ কেপিআই ধ্বংস করার উদ্দেশ্যে বিভিন্ন ধ্বংসাত্মক অস্ত্র-শস্ত্রসহ ককটেল বোমা, লোহার রড, বাঁশের লাঠি ও ইটের টুকরা নিয়ে সমবেত হন ৩১ অক্টোবর রাত ৮টার দিকে। অন্যদিকে, একই তারিখের রাত ১১টার দিকে খুলনা সদর থানাধীন ফুলমার্কেট মোড়ে আসামিরা দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক নাশকতার উদ্দেশ্যে সমবেত হন।
খুলনা থানার মামলায় আসামী করা হয়েছে কেন্দ্রীয় বিএনপি’র ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ও তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, নগর আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমীর এজাজ খান, নগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী, নগর সিনিয়র যুগ্ম-আহবায়ক তরিকুল ইসলাম জহীর, শেখ আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী জুলু, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাহবুব হাসান পিয়ারু, যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও নগর শাখার সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদ, সহ-সভাপতি আব্দুল­াহেল কাফি সখা, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ নাদিমুজ্জামান জনি, নগর ছাত্রদলের আহবায়ক ইসতিয়াক আহমেদ ইস্তি, সদস্য সচিব তাজিম বিশ্বাস, জেলার সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, নগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হেলাল আহমেদ সুমন, নগর শ্রমিক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, বিএনপি নেতা রাহাত আলী লাচ্চু, কে এম হুমায়ুন কবির, মোল­া ফরিদ আহমেদ, রবিউল ইসলাম রবি, খায়রুজ্জামান সজীব, মহিউদ্দিন দোলন, আব্দুল­াহ্ কিমিয়া সাহাদাত, মতিউর রহমান বুলেট, গাউস কুলি, জাহিদ হোসেন শোভন, আসাদুজ্জামান আসাদ, আসাদুজ্জামান লিটন, হেলাল গাজী, মফিজুল সরদার, বেলাল হোসেন গাজী, যুবদল নেতা মাহমুদ হাসান বিপ্লব, তার স্ত্রী নারী উদ্যোক্তা লিন্ডা ফাতেমাতুজ জোহরা, তহিদুর রহমান তহিদ, ইয়াকুব মোল্যা, আসাদুজ্জামান মিঠু, সাবেক কাউন্সিলর রোকেয়া ফারুক, নগর মহিলা দলের সভাপতি আজিজা খানম এলিজাসহ অজ্ঞাত আরও দুইশ’ জনকে আসামি করা হয়।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন জানান, সরকারের বিরুদ্ধে নাশকতামূলক ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে এস আই খালিদ উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। এ মামলায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিতে গ্রেফতারে অভিযান চলছে।
অন্যদিকে, সোনাডাঙ্গা থানায় এসআই মোঃ নিয়াজ মোরশেদ বাদী হয়ে দায়েরকৃত মামলায় আসামি করা হয়েছে খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী, নগর সিনিয়র যুগ্ম-আহবায়ক তরিকুল ইসলাম জহীর, কাজী সেলিম, সুলতান মাহমুদ সুমন, সাবেক কাউন্সিলর হাফিজুর রহমান মনি, রফিকুল ইসলাম শান্ত, মোঃ সাজ্জাদ হোসেন পরাগ, মোঃ ইকবাল হোসেন বাঁশি, মুন্সি রেজা, টেংরা বাবু, শফিকুল আলম তুহিন, মাহবুব হাসান পিয়ারু, ফারুক খান, সাজ্জাদ হোসেন জিতু, অহিদ, জাকির মুন্সী, খান কামরুল ইসলাম, হেদায়েত হোসেন হেদু, শেখ খাইরুল ইসলাম হিরু, মোঃ রাহুল চিশতী, মোঃ আলামিন দেওয়ান, জয়নুল বাবেদনী শাহরিয়ার সাদী, মোঃ দুলু মোল­া, একরামুল কবির মিল্টন, সৈয়দ মোঃ জুয়েল জুলু, মনির, আব্দুল হালিম মোড়ল, মোঃ আবু ওয়ারা, সোহেল, সাইফুল ইসলাম বকশী, ইয়াছিন আরাফাত সাগর, রফিকুল ইসলাম, শরিফুল ইসলাম ওয়াসিম, নুর আলম নুরু, শফিকুল ইসলাম শফিসহ অজ্ঞাত আরও দেড় থেকে দুইশ’ জন।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, এমামলায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।