নগরীতে চাঁদাবাজ, অনলাইন জুয়াড়ি ও মাদক কারবারীসহ গ্রেফতার ১২ - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নগরীতে চাঁদাবাজ, অনলাইন জুয়াড়ি ও মাদক কারবারীসহ গ্রেফতার ১২

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ২৪, ২০২৩ ১২:৫০ অপরাহ্ণ
Link Copied!

নগরী খুলনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এক সন্ত্রাসী চাঁদাবাজ, অনলাইন যুক্ত থাকা ১০ জুয়াড়ি ও ৩ মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার কেএমপি প্রেরিত পৃথক ৩ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, লবণচরা থানা পুলিশের বিশেষ অভিযানে চাপাতিসহ ১ সন্ত্রাসী-চাঁদাবাজ গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত হলো নগরীর লবণচরা থানার মতিয়াখারী এলাকার মোঃ হোসেন হেলাল ওরফে কোপা হেলাল (৩৫)। গ্রেফতারকৃত সন্ত্রাসী ও চাঁদাবাজের বিরুদ্ধে লবণচরা থানার মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে ইতপূর্বে খুলনা থানার মামলা (নং-১৭, তাং- ১৪/০৫/২০১৬) রয়েছে।

অপর দিকে গত মঙ্গলবার রাত ১১টা ৫০ মিনিটে লবণচরা পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে থানার মোহাম্মদনগর তকিম সড়কে মোবাইল ফোন ব্যবহার করে অনলাইন জুয়া খেলার সময় মোহাম্মাদনগর পল­বী সড়কের মোঃ আশিক (২১), একই সড়কের ইমন তালুকদার (২১), মোঃ আবু সালেহ (২১) ও মোঃ রমজানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অনলাইন জুয়াড়িদের বিরুদ্ধে লবণচরা থানার নন এফআইআর নং-১৪০/২০২৩, ধারা-৯৫ কেএমপি অর্ডিন্যান্স দাখিল করা হয়েছে।
একই থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ জন অনলাইন জুয়াড়ি গ্রেফতার হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টায় থানা পুলিশের বিশেষ অভিযানে থানার মোহাম্মদনগর মেম্বর সড়কে মোবাইল ফোন ব্যবহার করে অনলাইন জুয়া খেলার সময় লবণচরা থানার মোহাম্মাদনগর মেম্বর সড়কের মোঃ মাহফুজ (২৪), মহম্মাদনগর মাদ্রাসা রোডের মোঃ আব্দুল­াহ (২০), মোহাম্মদনগর হাজীবাড়ি রোডের মোঃ ছাব্বির (১৯) ও একই এলাকার মোঃ মুজাহিদকে (১৯) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অনলাইন জুয়াড়িদের বিরুদ্ধে লবণচরা থানার নন এফআইআর নং-১৩৯/২০২৩, ধারা-৯৫ কেএমপি অর্ডিন্যান্স দাখিল করা হয়েছে।
এদিকে কেএমপি’র মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ ৩ জন মাদক কারবারি গ্রেফতার হয়েছে। ২৪ ঘণ্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪ নং ফুডঘাট রেল কলোনীর মোঃ প্যারিস শেখ (২৩), দৌলতপুরের পাবলা এলাকার গোপাল সরকার (২৫) ও খানজাহান আলী থানার নিউ মাতমডাঙ্গা গ্যারিসন রোডের শেখ বেলায়েত হোসেন সাগরকে (৪৮) গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩টি মাদক মামলা দায়ের করা হয়েছে।