দিনাজপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ২২, ২০২৫ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর কাহারোল উপজেলায় ইজিবাইক ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন।

শনিবার (২২ নভেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলার দশমাইল সড়কের গম গবেষণা কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে।

কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেল সাড়ে ৩টার দিকে দিনাজপুর-দশমাইল মহাসড়কের নসিপুরগম গবেষণা ইনস্টিটিউটের সামনে একটি ইজিবাইককে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী মিনিবাসটিকে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই পাঁচ যাত্রীর মৃত্যু হয়।

নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হচ্ছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে বলে জানান ওসি।