দাম বাড়ল জ্বালানি তেলের - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দাম বাড়ল জ্বালানি তেলের

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ৩১, ২০২৫ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

দেশের বাজারে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করেছে সরকার। এতে ডিজেল ও কেরোসিনের দাম এক টাকা বাড়িয়ে ১০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া পেট্রোল ও অকটেনের দামও বাড়ানো হয়েছে এক টাকা।

আজ শুক্রবার (৩১ জানুয়ারি) ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম বাড়িয়ে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ দিনগত মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার আলোকে ফেব্রুয়ারি ২০২৫ মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্য জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

ডিজেলের দাম প্রতি লিটার ১০৪ টাকা থেকে এক টাকা বাড়িয়ে ১০৫ টাকা ও কেরোসিন ১০৪ টাকা থেকে এক টাকা বাড়িয়ে ১০৫ টাকা পুনর্নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে। এছাড়া পেট্রোল ও অকটেনের দামও বাড়ানো হয়েছে এক টাকা। পেট্রোল ও অকটেনের দাম যথাক্রমে নির্ধারণ করা হয়েছে ১২২ টাকা ও ১২৬ টাকায়।