তৃণমূল বিএনপির নেতা শমসের মবিন চৌধুরী আটক - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তৃণমূল বিএনপির নেতা শমসের মবিন চৌধুরী আটক

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ১৭, ২০২৪ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

তৃণমূল বিএনপির নেতা শমসের মবিন চৌধুরীকে পুলিশ আটক করেছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজধানীর বনানীতে তার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভুঁইয়া তার আটক নিশ্চিত করেছেন এবং জানান, তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এর আগে, দুপুরে শমসের মবিন চৌধুরীর বাসায় অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

গত বুধবার দুপুরে শমসের মবিন চৌধুরীকে বিদেশ যেতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। ওইদিন তাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়, তিনি স্ত্রীর চিকিৎসার জন্য থাইল্যান্ডে যেতে চেয়েছিলেন।

শমসের মবিন চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন এবং ২০১৫ সালে তিনি বিএনপির সব পদ থেকে পদত্যাগ করেন। এরপর ২০১৮ সালে সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশে যোগ দেন। সর্বশেষ, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে তিনি তৃণমূল বিএনপির চেয়ারপারসন হন।