তিতাস গ্যাসে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, নেবে ১৪০ জন - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তিতাস গ্যাসে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, নেবে ১৪০ জন

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ১৪, ২০২৩ ১:৪২ অপরাহ্ণ
Link Copied!

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি একাধিক শূন্য পদে বিশাল জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ২৫ নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম : তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড
পদের সংখ্যা: ৭টি
লোকবল নিয়োগ : ১৪০ জন

পদের নাম: সহকারী ব্যবস্থাপক (হিসাব)
পদসংখ্যা: ১১টি
বেতন: ২২,০০০-৫৩,০৬০ (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি

পদের নাম: সহকারী কর্মকর্তা (হিসাব)
পদসংখ্যা: ০৮টি
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি

পদের নাম: সহকারী কর্মকর্তা (সাধারণ)
পদসংখ্যা: ১৯টি
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি

পদের নাম: সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং )
পদসংখ্যা: ০৬টি
বেতন: ২২,০০০-৫৩,০৬০ (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং

পদের নাম: সহকারী প্রকৌশলী (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং)
পদসংখ্যা: ০৮টি
বেতন: ২২,০০০-৫৩,০৬০ (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং

পদের নাম: সহকারী প্রকৌশলী (সিভিল ইঞ্জিনিয়ারিং)
পদসংখ্যা: ০৬টি
বেতন: ২২,০০০-৫৩,০৬০ (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং

পদের নাম: সহকারী প্রকৌশলী (কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং)
পদসংখ্যা: ০৮টি
বেতন: ২২,০০০-৫৩,০৬০ (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং

পদের নাম: সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং)
পদসংখ্যা: ১২টি
বেতন: ২২,০০০-৫৩,০৬০ (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং

পদের নাম: উপসহকারী প্রকৌশলী (সিভিল)
পদসংখ্যা: ০৩টি
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং

পদের নাম: উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)
পদসংখ্যা: ০৫টি
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং

পদের নাম: উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)
পদসংখ্যা: ০৩টি
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং

পদের নাম: উপসহকারী প্রকৌশলী (কম্পিউটার)
পদসংখ্যা: ০৪টি
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং

পদের নাম: উপসহকারী প্রকৌশলী (আর্কিটেকচার)
পদসংখ্যা: ০১টি
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং

পদের নাম: সহকারী ব্যবস্থাপক (কারিগরি)
পদসংখ্যা: ১৪টি
বেতন: ২২,০০০-৫৩,০৬০ (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে এমএসসি ডিগ্রি

পদের নাম: সহকারী কারিগরি কর্মকর্তা
পদসংখ্যা: ৩২টি
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতা: এমএসসি ডিগ্রি

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
আবেদন ফি: ৯ম গ্রেডের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ৬৬৯ টাকা ও ১০ম গ্রেডের জন্য ৫৫৭.৫০ টাকা জমা দিতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২০ ডিসেম্বর ২০২৩