ডাকাতের গুলিতে বাবা-ছেলে নিহত - জনবার্তা
ঢাকা, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ডাকাতের গুলিতে বাবা-ছেলে নিহত

জনবার্তা প্রতিবেদন
এপ্রিল ২২, ২০২৪ ২:৫১ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নে সশস্ত্র ডাকাতের গুলিতে বাবা-ছেলে নিহত হয়েছে। সোমবার (২২ এপ্রিল) রাত ১টার দিকে গর্জনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের থোয়াইংগাকাটা ঘোনারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গর্জনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের থোয়াইগ্যাকাটা এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে জাফর আলম (৫২) ও মোহাম্মদ সেলিম (৩৩)। নিহতরা সম্পর্কে পিতা-পুত্র।

পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতেই কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এলাকাবাসী জানান, এখানকার কিছু চিহ্নিত সন্ত্রাসী গরু ডাকাতি করতে আসে। তাদের বাধা দিলে বাবা-ছেলেকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় এলাকার মানুষ আতঙ্কে আছে।

রামু থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, ঘটনার রহস্য উদঘাটন করতে তিনি ঘটনাস্থলে অবস্থান করছেন। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আসল ঘটনা জানানো হবে।