ড. ইউনূসের বিরুদ্ধে মামলায় সরকারের হাত নেই, আবারও বললেন আইনমন্ত্রী - জনবার্তা
NA 1
ঢাকা, মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ড. ইউনূসের বিরুদ্ধে মামলায় সরকারের হাত নেই, আবারও বললেন আইনমন্ত্রী

জনবার্তা প্রতিবেদন
ফেব্রুয়ারি ১৬, ২০২৪ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে হওয়া মামলায় সরকারের কোনো হাত নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ শুক্রবার সকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, ‘ডক্টর ইউনূসের ব্যাপারে আমি স্পষ্ট করে বলতে পারি। প্রথম কথা হচ্ছে, ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ (জাতীয় রাজস্ব বোর্ড) ইউনূসের বিরুদ্ধে মামলা করেছে। স্বাধীন দুর্নীতি দমন কমিশন তাঁর বিরুদ্ধে মামলা করেছে, সুতরাং এগুলোতে সরকারের কোনো হাত নেই।’

গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য কারামুক্ত হয়ে নেতা-কর্মীদের উদ্দেশে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এ প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘শেখ হাসিনার উন্নয়নের দিকেই এখন জনগণের মনোযোগ। দেশে তো গণতন্ত্র আছে, বিএনপি আন্দোলন করার চেষ্টা করুক।’

তিনি আরও বলেন, ‘আপনারা যে নির্বাচন দেখেছেন, মানুষের স্বতঃস্ফূর্ততা দেখেছেন, মানুষের অংশগ্রহণ দেখেছেন, তা বিএনপি জানে। মানুষ এখন জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কাজগুলোর দিকেই মনোযোগ দিচ্ছে। বিএনপি আন্দোলনের কথা বলবে, বাংলাদেশে গণতন্ত্র আছে, তারা আন্দোলন করার চেষ্টা করুক।’

NA 3