ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার - জনবার্তা
ঢাকা, , |

ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

জনবার্তা প্রতিবেদন
ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ১:৫২ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাটে ট্রাক্টরের ধাক্কায় শেফালী বেগম (৫৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ভাদসার দিওর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

শেফালী বেগম জয়পুরহাট সদর উপজেলার দিওর গ্রামের আলাউদ্দিন উকিলের স্ত্রী।

ওসি হুমায়ুন কবির জানান, বৃদ্ধা শেফালী বেগম নিজ বাড়ির পাশে রাস্তার ধারে দাঁড়িয়ে কাঁঠাল গাছের পাতা পাড়ছিলেন। এ সময় দ্রুতগামী একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে ওই বৃদ্ধাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।