টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে সেনাসদস্যসহ নিহত ২ - জনবার্তা
NA 1
ঢাকা, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে সেনাসদস্যসহ নিহত ২

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ২৪, ২০২৪ ১:২৬ অপরাহ্ণ
Link Copied!

টাঙ্গাইলে পৃথকস্থানে ট্রেনে কাটা পড়ে এক সেনাসদস্যসহ দুজন নিহত হয়েছেন। কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় ওই সেনাসদস্য এবং সদর উপজেলার ঘারিন্দা এলাকায় ট্রেনে কাটা পড়ে অপর এক ব্যক্তির মৃত্যু হয়। আজ বুধবার (২৪ জানুয়ারি) সকালে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক মোশাররফ হোসেন ট্রেনে কাটা পড়ে দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

কালিহাতীতে নিহত সেনাসদস্যের নাম ফখরুল ইসলাম। তাঁর বাড়ি লক্ষ্মীপুরে। ছুটি শেষে কর্মস্থল বগুড়া সেনানিবাসে যাচ্ছিলেন তিনি। ফখরুল ইসলাম ওই সেনানিবাসে সৈনিক পদে কর্মরত রয়েছেন। তবে তিনি কোন রুটের ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছেন তা জানা যায়নি। অপর দিকে ঘারিন্দা এলাকায় ট্রেনে কাটা পড়ে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি এখনো।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক মোশাররফ হোসেন বলেন, হাতিয়ায় ট্রেনে কাটা একটি মরদেহ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইডি কার্ড দেখে বগুড়া সেনানিবাসে কর্মরত ফখরুলের মরদেহ শনাক্ত করে। ছুটি শেষে তিনি কর্মস্থলে ফিরছিলেন।
রেলওয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করবে।

উপপরিদর্শক মোশাররফ হোসেন জানান, ঘারিন্দা এলাকা থেকেও ট্রেনে কাটা পড়া একটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে ওই ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি।

NA 3