জামিন পেলেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু, কারামুক্তিতে বাধা নেই - জনবার্তা
NA 1
ঢাকা, মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জামিন পেলেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু, কারামুক্তিতে বাধা নেই

জনবার্তা প্রতিবেদন
ফেব্রুয়ারি ২০, ২০২৪ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর পল্টন থানার পৃথক তিন মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত এই আদেশ দেন।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি একই আদালত দুদুর আরও পাঁচ মামলায় জামিনের আদেশ দেন।

শামসুজ্জামান দুদুর আইনজীবী মাসুদ আহমেদ তাদলুকদার জানান, নতুন করে এই তিন মামলায় জামিন হওয়ায় সবগুলো মামলাতেই তার জামিন মঞ্জুর হলো। তাই কারামুক্তি তার আর কোনো বাধা রইলো না।

গত ৫ নভেম্বর আটক করে গোয়েন্দা পুলিশ। প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশের ওপর হামলা ও পুলিশ সদস্য হত্যার অভিযোগের মামলায় তিন দিন রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত। রিমান্ড শেষে গত ৯ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়।

NA 3