চুয়াডাঙ্গায় তীব্র কুয়াশা, কিছুটা বেড়েছে তাপমাত্রা - জনবার্তা
ঢাকা, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গায় তীব্র কুয়াশা, কিছুটা বেড়েছে তাপমাত্রা

জনবার্তা প্রতিবেদন
ডিসেম্বর ২৪, ২০২৩ ১২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

চুয়াডাঙ্গায় তীব্র কুয়াশা। রাত থেকেই কুয়াশা শুরু হয়। এরপর ভোরে কুয়াশার আধিক্য বাড়ে। সকালে তীব্র আকার ধারণ করে কুয়াশা। সড়কে যান চলাচল দুরূহ হয়ে পড়েছে। হেডলাইন জ্বালিয়ে ধীরগতিতে চলছে যানবাহন। দৃষ্টিসীমা ৪০০ মিটারের মধ্যে রয়েছে।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, আরও কয়েক দিন এ ধরনের কুয়াশা থাকবে। তবে আজ সকাল ১০টা নাগাদ সূর্যের দেখা মিলবে। তাপমাত্রা ১০-১৫ ডিগ্রির মধ্যে ওঠানামা করবে।

রোববার (২৪ ডিসেম্বর) সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ১০০ শতাংশ।

গতকাল শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৫ ডিগ্রি এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। এর আগে সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.২ ডিগ্রি এবং বাতাসের আর্দ্রতা ৯৫ শতাংশ। এ অঞ্চলে আগামী কয়েক দিন এ ধরনের তাপমাত্রা বিরাজ করবে বলে জানান তিনি।