চুয়াডাঙ্গায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের চালক নিহত - জনবার্তা
ঢাকা, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের চালক নিহত

জনবার্তা প্রতিবেদন
মে ১২, ২০২৪ ২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

চুয়াডাঙ্গায় ট্রাক্টরের পিছনের চাকায় পিষ্ট হয়ে আব্দুর রশিদ (৩৫) নামে এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন।

আজ রোববার (১২ মে) সকাল ১০টার দিকে পৌর এলাকার বুজরুকগড়গড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আব্দুর রশিদ চুয়াডাঙ্গা শহরের বুজরুকগড়গড়ি এলাকার মোজাম্মেল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে আব্দুর রশিদ বাড়ি থেকে বের হয়ে শহরের কেদারগঞ্জ বাজারে কাজের জন্য ওয়ার্কাসশপে যাচ্ছিলেন। এসময় বিপরীত থেকে আসা এক ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলে ধাক্কা লেগে পিছনের চাকায় পিষ্ট হন তিনি। স্থানীয়রা আব্দুর রশিদকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি শেখ সেকেন্দার আলী জানান, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।