চিতলমারীতে ঘের পাড় থেকে কৃষকের মৃতদেহ উদ্ধার - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে ঘের পাড় থেকে কৃষকের মৃতদেহ উদ্ধার

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ২৪, ২০২৫ ১:১৪ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের চিতলমারী থানা পুলিশ চিংড়ি মাছের ঘের পাড় থেকে দাউদ মাঝি (৫০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে। সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলার সন্তোষপুর ইউনিয়নের উত্তর লড়ারকুল এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। মৃত দাউদ মাঝি উত্তর লড়ারকুল গ্রামের মোঃ সৈয়দ মাঝির ছেলে।

গ্রামবাসিরা জানান, দাউদ মাঝি ওই এলাকার ক্ষিরোদ মাঝি ও মনি ঠাকুরের জমি নগদ জমায় (ভাড়া) নিয়ে মাছ ও সবজি চাষ করতেন। সোমবার ভোরে তিনি ওই মাছের ঘেরে কাজ করতে যান। সকালে তার লাশ মাটিতে পড়ে থাকতে দেখে গ্রামবাসিরা পুলিশে খবর দেন।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করেছে। ক্ষেতে পেতে রাখা ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎ পৃষ্টে দাউদ মাঝির মৃত্যু হয়েছে। মৃতদেহ থানায় আনার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।