‘গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস’ পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস’ পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী

জনবার্তা প্রতিনিধি
ডিসেম্বর ৬, ২০২২ ১০:৫৪ অপরাহ্ণ
Link Copied!

‘গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস’ পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস সম্মেলন-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান।

এ অনুষ্ঠানে ভিডিও বার্তায় স্বাগত বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় অনেকের মধ্যে আইডিএফের বিদায়ী প্রেসিডেন্ট অধ্যাপক অ্যান্ড্রু বোল্টন, অধ্যাপক আক্তার হোসেন, লিসবনের মেয়র কার্লোস ময়েদা, বাংলাদেশ দূতাবাস লিসবনের রাষ্ট্রদূত তারিক আহসান বক্তব্য দেন।

এ সময় বিভিন্ন দেশের কর্মকর্তাবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অধ্যাপক আকতার হোসেনের কাছ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সম্মাননা পত্রটি গ্রহণ করেন রাষ্ট্রদূত তারিক আহসান।

রাষ্ট্রদূত তারিক আহসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় বাংলাদেশ বিশ্বের দরবারে রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। বিশেষ করে নাগরিকদের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের লক্ষ্য নিয়ে তিনি কাজ করছেন।