গ্যারেজের আগুনে পুড়ল ১৪টি এসি বাস - জনবার্তা
ঢাকা, , |

গ্যারেজের আগুনে পুড়ল ১৪টি এসি বাস

জনবার্তা প্রতিবেদন
এপ্রিল ১, ২০২৪ ১১:১৫ অপরাহ্ণ
Link Copied!

১৪টি বাস পুড়িয়ে নিয়ন্ত্রণে এসেছে ডেমরার আগুন। এ ঘটনায় লন্ডন এক্সপ্রেসের বাসগুলো পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১ এপ্রিল) রাত ৯টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগ।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুনের ঘটনায় ছয়টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তার মধ্যে ৫টি ইউনিটের চেষ্টায় ৯টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। সে সময় ফায়ার সার্ভিস জানিয়েছিল, ডেমরার কোনাপাড়া ধার্মিকপাড়া এলাকায় গ্যারেজে দাঁড় করিয়ে রাখা কয়েকটি বাসে এই অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পাওয়ার পর ৮টা ৫৯ মিনিটে তাদের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আরও একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। রাস্তায় জ্যাম থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হচ্ছে।

তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

উল্লেখ্য, গত ২৪ মার্চ রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এরপর ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও বস্তির শতশত ঘর পুড়ে যায়।