গোয়েন্দা পুলিশেরঅভিযানে খানজাহান আলী থানা জামায়াতের সেক্রেটারী গাজী মোরশেদ মামুন গ্রেফতার - জনবার্তা
ঢাকা, , |

গোয়েন্দা পুলিশেরঅভিযানে খানজাহান আলী থানা জামায়াতের সেক্রেটারী গাজী মোরশেদ মামুন গ্রেফতার

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ২১, ২০২৩ ২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত ২০ আগস্ট রাত্র সাড়ে ১০টায় সময় বিশেষ অভিযান চালিয়ে খানজাহান আলী থানাধীন পথের বাজার এলাকা হতে জামায়াতের সেক্রেটারী খানজাহান আলী থানা গাজী মোরশেদ মামুন(৪০), পিতা-মুনসুর আলী গাজী, সাং-পাড়িয়ারডাঙ্গা, থানা-খানজাহান আলী, খুলনা মহানগরী’কে গ্রেফতার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত ব্যক্তি সরকারী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার উপর ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক নাশকতার উদ্দেশ্যে বিভিন্ন ক্ষতিকর কাজ করে আসছে। এ সংক্রান্তে তার বিরুদ্ধে খালিশপুর থানার মামলা নম্বর-২৭, তারিখ ২০/০৮/২৩ খ্রিঃ, 15(3)/25(D) The special Power Act,1974 মূলে মামলা দায়ের করা হয়েছে।