খুলনায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১ - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ১২, ২০২৪ ১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

খুলনায় যৌথবাহিনীর অভিযানে শাহ আলম শেখ (৫৪) নামে এক ব্যক্তিকে অস্ত্রসহ আটক করা হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. মুনতাসীর ইবনে মহসীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, দীর্ঘদিন ধরে খুলনা জেলার দাকোপ উপজেলার কামারখোলা ইউনিয়নে শাহারাবাত এলাকায় শাহ আলম শেখ নামক এক দুষ্কৃতকারী অস্ত্র ব্যবহার করে প্রভাব বিস্তার এবং নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এ তথ্যের ভিত্তিতে সেই এলাকায় কোস্টগার্ড আউটপোস্ট নলিয়ান এবং পুলিশের সমন্বয়ে একটি বিশেষ যৌথ অভিযান চালিয়ে শাহ আলমকে আটক করা হয়। এ সময় তার কাছে থেকে একটি অবৈধ ওয়ান শুটার পাইপ গান, ২ রাউন্ড তাজা কার্তুজ এবং ২ রাউন্ড ফাঁকা কার্তুজ পাওয়া যায়। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে আলামতসহ দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।