খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক খুন - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক খুন

জনবার্তা প্রতিবেদন
জুন ৬, ২০২৪ ১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শাওন (২২) নামে এক যুবক খুন হয়েছে।

বুধবার (৫ জুন) দিবাগত রাতে নগরীর জোড়া গেট এলাকায় তাকে হত্যা করা হয়। নিহত শাওন জোড়াগেট এলাকার একটি বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করেন। সে ওই এলাকার বাচ্চু তালুকদারের ছেলে।

খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।