খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

জনবার্তা প্রতিবেদন
মে ২৮, ২০২৪ ১১:১২ অপরাহ্ণ
Link Copied!

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে রনি সরদার (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যায় মহানগরীর টুটপাড়া জনকল্যাণ স্কুলের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান খুলনা গেজেটকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত রনি রূপসা গরুর হাট গণ কবরস্থানের পাশের এলাকার বাসিন্দা মৃত. আব্দুর রব সরদারের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে দুর্বৃত্তরা রনির ডান কানের নিচে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সোয়া ৭টার দিকে তার মৃত্যু হয়। নিহত রনি একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকা-সহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন খান বলেন, নিহত রনি নগরীর টুটপাড়া ও নদীর ওপার রূপসার রেল লাইনের কাছে থাকত। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা সেগুলো খতিয়ে দেখা হচ্ছে।