কুষ্টিয়ার খোকসায় নিখোঁজের একদিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ার খোকসায় নিখোঁজের একদিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

জনবার্তা প্রতিবেদন
জুন ১১, ২০২৪ ৩:০৯ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার খোকসায় নিখোঁজের ১দিন পর আমান হাসান (১৪) নামের এক স্কুলছাত্রের মরদহে উদ্ধার করেছে ডুবুরি দল।

মঙ্গলবার (১১ জুন) বেলা ১১ টার দিকে উপজেলার জানিপুর ইউনিয়নের জানিপুর ঘাটসংলগ্ন এলাকার নিখোজ হওয়া জায়গা থেকে এক কিলোমিটার ভাটি এলাকা থেকে মহদেহ উদ্ধার করে খুলনা থেকে আসা ডুবুরি দলের সদস্যরা। এর আগে গত সোমবার বেলা ১০ দিকে সহপাঠীদের সঙ্গে বেড়াতে গিয়ে গড়াই নদে নেমে পানিতে ডুবে আমান হাসান নিখোঁজ হন। নিখোজের পর থেকেই তাকে উদ্ধারে জন্য কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

খোকসা ফায়ার স্টেশন ইনচার্জ (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম জানান, মঙ্গলবার বেলা ১১টার সময় কমলাপুর ঋষিপাড়া ঠাকুর ঘাট থেকে মরদেহটি উদ্ধার করে খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আমান হাসান জানিপুর ইউনিয়নের একতারপুর এলাকার শামীম হাসানের ছেলে। সে খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আননূর যায়েদ বলেন, উদ্ধার করা মরদেহ আইনগত প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।