কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপির মিছিলে গুলি, নিহত ২ - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপির মিছিলে গুলি, নিহত ২

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ৩১, ২০২৩ ১:১০ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি-জামায়াতের ডাকা ৩ দিনের অবরোধের প্রথম দিনে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পুলিশের গুলিতে বিএনপির দুইজন নিহত ও ২০ জন আহত হয়েছে বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে কুলিয়ারচর উপজেলার ছয়সূতি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বিএনপির কর্মীরা হলেন, কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের বড় ছয়সূতি এলাকার কাউছার মিয়ার ছেলে রেফায়েত উল্লাহ (২০), মাধবদী এলাকার কাজল মিয়ার ছেলে বিল্লাল মিয়া (৩০) ।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচি পালনের জন্য সকাল ৯টার দিকে কুলিয়ারচর ছয়সূতি এলাকায় ভৈরব – আঞ্চলিক সড়কের অবস্থান নেয়। পরে পুলিশের বাধা উপেক্ষা করে সড়কে মিছিল করেন তখন পুলিশ বাধা দিলে তাদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে বিএনপির দুই কর্মী নিহত হন। এই ঘটনার পর এলাকায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পুলিশকে মারতে এলে তখন পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছোড়ে, এতে দুজন নিহত হওয়ার ঘটনা শুনেছি ।