কালীগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রের মৃত্যু - জনবার্তা
ঢাকা, , |

কালীগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রের মৃত্যু

জনবার্তা প্রতিবেদন
মার্চ ৬, ২০২৪ ১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের বিহারী মোড় নামক স্থানে সড়ক দুর্ঘটনায় সাহেদ (২১) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার(৬ মার্চ) সকাল ৯ টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কে বিহারী মোড় নামক স্থানে ট্রাক সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই মোটরসাইকেল আরোহী মৃত্যু হয়।

নিহত কলেজ ছাত্র সাহেদ শহরের আড়পাড়া (পশ্চিম মাঠপাড়া) গ্রামের বাসিন্দা কীটনাশক ব্যবসায়ী রমজান আলীর ছেলে ও সরকারি মাহতাবউদ্দিন ডিগ্রী কলেজের অর্নাস ১ম বর্ষের ছাত্র।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আজিব ঘটনার সত্যতা স্বীকার জানান, ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে সাহেদ নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। ট্রাক আটক করা হয়েছে ও মামলার প্রক্রিয়া চলমান।