কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হয়েছিল সংক্ষিপ্ত আদেশে: শিশির মনির - জনবার্তা
ঢাকা, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হয়েছিল সংক্ষিপ্ত আদেশে: শিশির মনির

জনবার্তা প্রতিবেদন
মে ৬, ২০২৫ ৩:১৫ অপরাহ্ণ
Link Copied!

‘জামায়াত নেতা কাদের মোল্লার রিভিউ আবেদন ২০১৩ সালের ১২ ডিসেম্বর খারিজ করা হয়। পরে সংক্ষিপ্ত আদেশে ওই দিন রাতেই তড়িঘড়ি করে তাঁর ফাঁসি কার্যকর করে সরকার। ২০১৪ সালের ৫ জানুয়ারি বিতর্কিত নির্বাচন করার জন্য এই ফাঁসি কার্যকর করা হয়। কী কারণে রিভিউ খারিজ হলো সেটা আমরা জানতে পারিনি।’

জামায়াত নেতা এ টি এম আজহারের আপিল শুনানিতে কাদের মোল্লার প্রসঙ্গ টেনে এসব কথা বলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির আপিল বিভাগে এই শুনানি চলছে। ব্যারিস্টার এহসান এ সিদ্দিক আগে শুনানি করলেও তাঁর বাবা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা যাওয়ায় আজ শুনানি করছেন শিশির মনির।

শুনানিতে শিশির মনির বলেন, সাধারণত আসামির মুক্তির জন্য সংক্ষিপ্ত আদেশ ফলো করা হয়। তবে কারও ফাঁসির জন্য সংক্ষিপ্ত আদেশ এটা প্রথম ঘটনা। উপমহাদেশে এমন নজির আর নেই।

তিনি বলেন, ‘সাক্ষী ১৬১ ধারায় জবানবন্দি দেওয়ার সময় দেখলাম সে ঘটনার তারিখ-সময় বলতে পারছে না। পরে অনেক সাক্ষীকে কোর্টে আনা হয়নি। আসামিপক্ষ জেরা করতে পারেনি। অথচ সাক্ষীদের জেরা করা বিশ্বব্যাপী স্বীকৃত। এটাই সাক্ষ্য আইনের বিধান।’