এমইউজে খুলনার সাবেক সভাপতি শেখ বেলাল উদ্দিনের ১৯ম শাহাদাৎবার্ষিকী পালিত - জনবার্তা
ঢাকা, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এমইউজে খুলনার সাবেক সভাপতি শেখ বেলাল উদ্দিনের ১৯ম শাহাদাৎবার্ষিকী পালিত

জনবার্তা প্রতিবেদন
ফেব্রুয়ারি ১১, ২০২৪ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার (এমইউজে) সভাপতি, খুলনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান শেখ বেলাল উদ্দিনের ১৯ম শাহাদাৎবার্ষিকী বিস্তারিত কমসুচীর মধ্যদিয়ে রোববার পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে এমইউজে খুলনার উদ্যোগে দোয়া মাহফিল, কবর জিয়ারত ও শহীদ পরিবারের সাথে মতবিনিময়করা হয়। এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ইউনিয়নের সভাপতি মো. আনিসুজ্জামান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব ও এমইউজের সহ-সভাপতি এহতেশামুল হক শাওন, সাবেক নির্বাহী সদস্য ও এমইউজের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম আলাউদ্দিন, এমইউজের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, নির্বাহী সদস্য মুহাম্মদ নূরুজ্জামান, সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক আজীজী, সাবেক নির্বাহী সদস্য হারুন অর রশীদ, সিনিয়র সদস্য মো. এরশাদ আলী, সামছুল আলম খোকন, শহীদের ছোট ভাইযথাক্রমে শেখ বোরহান উদ্দীন, দৈনিক নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার শেখ শামসুদ্দিন দোহা ও শেখ কুতুব উদ্দীন রব্বানী, দৈনিক অনির্বাণের বিশেষ প্রতিনিধি এস এ মুকুল, বটিয়াঘাটা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আল আমিন গোলদার, কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম প্রমূখ। এ ছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কবর জিয়ারতকালে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

উল্লেখ্য, গত ২০০৫ সালের ৫ ফেব্রুয়ারি খুলনা প্রেসক্লাব চত্বরে সন্ত্রাসীদের বর্বরোচিত বোমা হামলায় শেখ বেলাল উদ্দীন আহত হন। পরে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ ফেব্রæয়ারি শাহাদাৎ বরণ করেন।