এনবিআরের ৫ যুগ্ম কমিশনারসহ ৮ কর কর্মকর্তা সাময়িক বরখাস্ত - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এনবিআরের ৫ যুগ্ম কমিশনারসহ ৮ কর কর্মকর্তা সাময়িক বরখাস্ত

জনবার্তা প্রতিবেদন
জুলাই ১৫, ২০২৫ ৩:২৭ অপরাহ্ণ
Link Copied!

এবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর বিভাগের পাঁচ যুগ্ম কর কমিশনার ও তিন উপ-কর কমিশনারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের থেকে ইস্যু করা পৃথক পৃথক প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা গেছে।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- কর অঞ্চল-২ এর যুগ্ম কর কমিশনার মাসুমা খাতুন, কর অঞ্চল-১৫ এর মুরাদ আহমদ, কুষ্টিয়া কর অঞ্চলের মোহাম্মদ মোরশেদ উদ্দিন, নোয়াখালী কর অঞ্চলের মোনালিসা শাহরীন সুস্মিতা ও কক্সবাজারের কর অঞ্চলের যুগ্ম কর কমিশার আশরাফুল আলম প্রধান এবং উপ-কর কমিশনার শিহাবুল ইসলাম, রংপুরের নুশরাত জাহান শমী ও কমিল্লার উপ-কর কমিশনার ইমাম তৌহিদ হাসান শাকিল।