একাকী নামাজে ইকামত দেওয়ার বিধান কী - জনবার্তা
ঢাকা, , |

একাকী নামাজে ইকামত দেওয়ার বিধান কী

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ২, ২০২৪ ২:২৯ অপরাহ্ণ
Link Copied!

নামাজ মূলত জামাতে আদায় করার ইবাদত। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো’ (সুরা বাকারা: ৪৩) হাদিস শরিফে জামাতে নামাজের ফজিলত বর্ণনায় ইরশাদ হয়েছে, ‘জামাতে নামাজ আদায়ের সওয়াব একাকী নামাজের চেয়ে ২৭ গুণ বেশি।’ (সহিহ মুসলিম: ১৪৭৭)

তবে, শরিয়ত অনুমোদিত অপারগতায় নামাজ একাকীও পড়া যায়। এক্ষেত্রে ইকামত বলা জরুরি না হলেও মোস্তাহাব বা উত্তম। ফিকহের কিতাবে এসেছে, একাকী নামাজে ইকামত না বললেও যথাযথভাবে নামাজ আদায় হয়ে যাবে। (বাদায়েউস সানায়ে: ১/৩৭৭)

কিন্তু জামাতে নামাজ পড়ার জন্য ইকামত দেওয়া সুন্নতে মুয়াক্কাদা, এক্ষেত্রে ইকামত ছাড়া নামাজ পড়া মাকরুহ।

মসজিদে জামাতের সময় ইকামত ছাড়া নামাজ পড়লেও তা আদায় হয়ে যাবে। তবে সুন্নতের খেলাফ ও মাকরুহ কাজ করার কারণে গুনাহ হবে।

(সূত্র: ফতোয়ায়ে হিন্দিয়া: ১/৫৩, ১/৫৪; হালবি কাবির: ৩৭২; বাদায়েউস সানায়ে: ১/৩৭৭; মাবসুত সারাখসি: ১/১৩৩)