একটিও ভোট পড়েনি পানছড়ির ৯ কেন্দ্রে - জনবার্তা
NA 1
ঢাকা, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

একটিও ভোট পড়েনি পানছড়ির ৯ কেন্দ্রে

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ৭, ২০২৪ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার নয়টি কেন্দ্রে কোন ভোটই পড়েনি। এইসব কেন্দ্রে দিনভর কোন ভোটারই ভোট দিতে যাননি। এছাড়া একটি কেন্দ্রে ভোট পড়েছে মাত্র একটি।

পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার অঞ্জন দাশ স্বাক্ষরিত ফলাফলপত্র থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

প্রসিত খীসা’র নেতৃত্বাধীন ‘ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)’র প্রভাবাধীন এই এলাকাগুলোতে তারা নির্বাচন বর্জন এবং ভোটারদের কেন্দ্রে যেতে বেপরোয়াভাবে বাধা প্রদান করেন। মূলত: দলটির বিধি নিষেধের কারণেই এমন ঘটনা ঘটেছে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

শূন্য ভোটপড়া কেন্দ্রগুলো হল- লোগাং করল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয়, চেংগী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিষ্টমনি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড় পানছড়ি (উত্তর) সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধুদুকছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং লতিবান সরকারি প্রাথমিক বিদ্যালয়।

NA 3