এই সরকার কোনো থানার ওসির না: রেল উপদেষ্টা - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এই সরকার কোনো থানার ওসির না: রেল উপদেষ্টা

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ১৯, ২০২৪ ১২:১২ অপরাহ্ণ
Link Copied!

রেল উপদেষ্টা ফাওজুল কবীর খান বলেছেন, এই সরকার বানে ভাসা সরকার না। মধ্যরাতের সরকার না। কোনো থানার ওসির সরকারও না।

আজ সোমবার রেলভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ফাওজুল কবীর খান বলেন, রেলের ক্ষেত্রে পরিসংখ্যান নয় বরং সেবার বিবেচনায় মূল্যায়ন করা হবে। টিকিটিংয়ে স্বচ্ছতা-জবাবদিহিতা ও তদারকি জোরদার করতে হবে। রেলের জমি নিয়ে কোনো নয়ছয় করতে দেওয়া হবে না।

বিভিন্ন সময়ে টিকিট চুরি করা আইডিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা এরইমধ্যে নেওয়া শুরু হয়ে গেছে বলেও জানান রেল উপদেষ্টা।

ফাওজুল কবীর বলেন, দায়িত্ব-কর্তব্যে অবহেলা করলে চেয়ার ছেড়ে দিতে হবে। আমি না পারলে আমিও ছেড়ে দেব। সব ফলাফল একসাথে পাওয়া যাবে না। কাজের ধরণ বুঝে সমাধান হতে হবে।

নিজের সম্পত্তির হিসাব দিয়ে আওতাধীন মন্ত্রণালয়গুলোর কর্মচারীদের সম্পত্তির হিসাব নেওয়া শুরু হবে বলেও হুঁশিয়ার দেন ফাওজুল কবীর খান।