ইসলামী ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩, আবেদন করুন দ্রুত - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইসলামী ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩, আবেদন করুন দ্রুত

জনবার্তা প্রতিবেদন
ডিসেম্বর ২০, ২০২৩ ১:৫২ অপরাহ্ণ
Link Copied!

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটির ডাটা সেন্টার বিভাগ জুনিয়র অফিসার/সহকারী অফিসার পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৯ ডিসেম্বর থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড

পদের নাম: জুনিয়র অফিসার/সহকারী অফিসার

বিভাগ: ডাটা সেন্টার

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: CSE/EEE/ETE/APE/পদার্থবিদ্যা/সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ৪ বছরের স্নাতক ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: বাণিজ্যিক ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠান/আইসিটি ভিত্তিক লিমিটেড কোম্পানিতে কাজের দক্ষতা, উইন্ডোজ সার্ভার, লিনাক্স সার্ভার, আইএসপি ও এনওসি ইত্যাদি বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর

কর্মস্থল: দেশের যেকোনো জায়গায়

বেতন: ব্যাংকের নিয়মিত বেতন স্কেলে

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ সময়: ১০ জানুয়ারি ২০২৪