আলেশা মার্টের চেয়ারম্যান গ্রেফতার - জনবার্তা
ঢাকা, , |

আলেশা মার্টের চেয়ারম্যান গ্রেফতার

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ১৪, ২০২৪ ২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদারকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার সকালে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম। তিনি জানান, মঞ্জুর আলম শিকদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। এ অভিযোগে তাকে সকালে বনানী থেকে গ্রেফতার করেছে পুলিশ।

রিফাত রহমান আরও জানান, মঞ্জুরের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনেও মামলা আছে। এই মামলার বাদী পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তার বিরুদ্ধে শতাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে। আজই তাকে আদালতে সোপর্দ করা হবে।