আম কুড়াতে গিয়ে গৃহবধূর মৃত্যু - জনবার্তা
ঢাকা, , |

আম কুড়াতে গিয়ে গৃহবধূর মৃত্যু

জনবার্তা প্রতিবেদন
মে ১৮, ২০২৪ ১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ভোলার বোরহানউদ্দিনে আম কুড়াতে গিয়ে পুকুরের পাড় ভেঙে মাটির নিচে চাপা পড়ে জান্নাত বেগম (২৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ মে) সকালে উপজেলার সাঁচড়া ইউনিয়নের রাম কেশব গ্রামে এ ঘটনা ঘটে।

বোরহানউদ্দিন থানার ওসি শাহীন ফকির বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার সকালে ওই গৃহবধূ বাগানে আম কুড়াতে গিয়ে পুকুরের পাড়ে গিয়ে দাঁড়ায়। এ সময় হঠাৎ করে পাড়ের মাটি ভেঙে পুকুরে তলিয়ে যায়। জান্নাত ওই মাটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।