আন্দোলনের নামে ভাঙচুর করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী - জনবার্তা
ঢাকা, , |

আন্দোলনের নামে ভাঙচুর করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জুলাই ৩১, ২০২২ ১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নিয়মতান্ত্রিক আন্দোলন করলে বিএনপিকে বাধা দেবে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে আন্দোলনের নামে তাদের ভাঙচুর করতে দেওয়া হবে না।

রোববার সচিবালয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সভায় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির রাজনৈতিক কৌশল আছে। তারা নির্বাচনে আসবে কি আসবে না এটা তাদের বিষয়। তবে তারা জানমালের ক্ষতি করবে এটা মেনে নেবো না। আন্দোলনের নামে ভাঙচুর করলে তাদের ছাড় দেওয়া হবে না।

তিনি আরো বলেন, বিএনপি প্রেসক্লাবের সামনে রোজ মিটিং করছে। এতে বাধা দেবো না। তবে প্রতিবন্ধকতা তৈরি করলে, জানমালের নিরাপত্তা ঝুঁকিতে ফেললে নিরাপত্তা রক্ষাকারীরা জবাব দেবে।