অস্ত্র ও মাদকসহ সাবেক ভূমিমন্ত্রীর ছেলে গ্রেফতার - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অস্ত্র ও মাদকসহ সাবেক ভূমিমন্ত্রীর ছেলে গ্রেফতার

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ৬, ২০২৪ ৪:০০ অপরাহ্ণ
Link Copied!

পাবনার ঈশ্বরদী থেকে সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালকে (৩৫) অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোরে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তমালের কাছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, চার রাউন্ড গুলি ও ১০ পিস ইয়াবা পাওয়া গেছে বলে জানায় র‍্যাব। এ সময় তার ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এজাহারভুক্ত আসামি ছিলেন তমাল। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি।

তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১২, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান।

তমাল ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। ২০১৭ সালের নভেম্বরে সাংবাদিক মারধরের ঘটনায় কারাগারে যাওয়ার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়।