অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় দিল্লি: প্রণয় ভার্মা - জনবার্তা
ঢাকা, , |

অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় দিল্লি: প্রণয় ভার্মা

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ১৪, ২০২৪ ২:১৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় দিল্লি। দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগ ও স্বার্থকে সবসময় গুরুত্ব দেয় দিল্লি।

আজ বুধবার (১৪ আগস্ট) সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাতের জন্য আসেন প্রণয় কুমার ভার্মা। সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান ভারতীয় হাইকমিশনার।

প্রণয় কুমার ভার্মা বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় দিল্লি। দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগ ও স্বার্থকে সব সময় গুরুত্ব দেয় দিল্লি।’

শেখ হাসিনা ইস্যুতে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আজকে শুধুই সৌজন্য সাক্ষাৎ ছিল, কোনো অ্যাজেন্ডা ছিল না। ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে সুনির্দিষ্ট কোনো আলাপ হয়নি।’

অন্তবর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর এই প্রথম কোনো বিদেশি কুটনীতিক মন্ত্রনালয়ে আসেন। প্রায় ঘন্টাখানেক চলে বৈঠক।

ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আজকে শুধুই সৌজন্য সাক্ষাৎ ছিল, সুনির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি।

এদিকে, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে সাক্ষাৎ করতে তার দফতরে আরও এসেছেন যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক।