ব্র্যাক এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি, ১৮ বছর হলেই আবেদন - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ব্র্যাক এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি, ১৮ বছর হলেই আবেদন

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ২৬, ২০২৩ ২:৫০ অপরাহ্ণ
Link Copied!

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ওয়্যারহাউস (এইচ সিএমপি) বিভাগের জন্য অফিসার পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ (২৬ নভেম্বর) থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৬ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও পিতৃত্ব/মাতৃত্বকালীন ছুটিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
পদের নাম: অফিসার, ওয়্যারহাউস (এইচ সিএমপি)
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/সম্মান
অন্যান্য যোগ্যতা: অফিস অ্যাপ্লিকেশন, এক্সেল, পাওয়ার পয়েন্ট সম্পর্কে ভালো জ্ঞান, ইংরেজি এবং বাংলা উভয় ভাষাতেই চমৎকার দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ১৮ বছর

কর্মস্থল: কক্সবাজার (টেকনাফ, উখিয়া)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বীমা, স্বাস্থ্য ও সুস্থতা সুবিধা, পিতৃত্ব/মাতৃত্বকালীন ছুটি এবং অন্যান্য সুবিধা সংস্থার নীতিমালা অনুযায়ী।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০৬ ডিসেম্বর ২০২৩