ধলেশ্বরী টোল প্লাজায় বাসে আগুন, দগ্ধ ৩ - জনবার্তা
ঢাকা, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ধলেশ্বরী টোল প্লাজায় বাসে আগুন, দগ্ধ ৩

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ২৪, ২০২৩ ৪:৪৩ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-ভাঙ্গা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের ধলেশ্বরী সেতু টোল প্লাজার সামনে ইসলাম পরিবহনের একটি বাসে আগুন লেগেছে।

এতে তিন যাত্রী অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় একজনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে প্রেরণ করা হয়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও বাসযাত্রীরা জানান, দুপুরে ঢাকা থেকে পটুয়াখালীর কুয়াকাটা অভিমুখে যাচ্ছিল ইসলাম পরিবহনের যাত্রীবাহী বাসটি। পথিমধ্যে দুপুর সোয়া ১২টার দিকে ধলেশ্বরী টোলপ্লাজায় পৌঁছালে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাসে।

স্থানীয়রা যাদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠান। পরে খবর পেয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিসের ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন নেভানো হয়।

মুন্সীগঞ্জ সড়ক ও জনপদে নির্বাহী প্রকৌশলী নাহিন রেজা জানান, দুপুরে টোল বুথে পৌঁছালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটির যান্ত্রিক ত্রুটি থেকে এই অগ্নিকাণ্ড ঘটতে পারে।