সুনামগঞ্জে পুলিশ-বিএনপি ঘণ্টাব্যাপী সংঘর্ষ - জনবার্তা
ঢাকা, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে পুলিশ-বিএনপি ঘণ্টাব্যাপী সংঘর্ষ

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ১৯, ২০২৩ ১:৫২ অপরাহ্ণ
Link Copied!

হরতাল সমর্থনে বিএনপির মিছিলকে কেন্দ্র করে সুনামগঞ্জে পুলিশের সাথে বিএনপির ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে ৫ পুলিশ সদস্যসহ দুজন সংবাদকর্মী আহত হয়।

আজ রবিবার (১৯ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের পুরাতন বাস স্টেশন এলাকার বিএনপির কার্যালয়ের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, হরতাল সমর্থনে সুনামগঞ্জের পৌর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট পুরাতন বাস স্টেশন এলাকায় বিক্ষোভ মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয়। এতেই সংগঠিত হয়ে শহরের আরপিনগর এলাকার দুই দিক থেকে পুলিশকে লক্ষ্য কের বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল ছুড়তে থাকে। পুলিশ ৪০ রাউন্ড টিয়ার শেল ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অতিরিক্ত পুলিশ সুপার রাজন দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ও বিএনপির সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্য আহত ও দুজন চিত্রগ্রাহক আহত হয়েছেন। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ও ফাঁকা গুলি ছুড়েছি। এতে বিএনপির নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেছে। আমরা তাদের আটক করতে বিশেষ অভিযান পরিচালনা করছি।