আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু, প্রথমটি শেখ হাসিনার - জনবার্তা
ঢাকা, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু, প্রথমটি শেখ হাসিনার

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ১৮, ২০২৩ ১২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের সভাপতির মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু করেছে ক্ষমতাসীন দলটি। এর পর উৎসবের আমেজে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন মনোনয়ন প্রত্যাশীরা।

শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কার্যালয়ে শেখ হাসিনা উপস্থিত থাকলেও তার পক্ষ থেকে গোপালগঞ্জ-৩ আসনের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদ আলী খান ও সাধারণ সম্পাদক বিএম সাহাবউদ্দিন আজম।

শেখ হাসিনার মনোনয়ন ফরম সংগ্রহের সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।