এবার ঢাবির টয়লেট থেকে ককটেল উদ্ধার - জনবার্তা
ঢাকা, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এবার ঢাবির টয়লেট থেকে ককটেল উদ্ধার

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ৬, ২০২৩ ১২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলাভবনের একটি টয়লেট থেকে দুইটি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট ককটেল দুটি উদ্ধার করে নিয়ে যায়।

সোমবার (৬ নভেম্বর) সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের নিচতলায় ১১০৬ নাম্বার রুমের টয়লেটে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনা কে ঘটিয়েছে সেটি এখনো জানা যায়নি।

জানা যায়, কলাভবনের নিরাপত্তা প্রহরী মো. আলী হোসেন দুইটা ককটেলসদৃশ বস্তু দেখতে পান। পরবর্তীতে বিষয়টি প্রক্টরকে জানানো হলে কর্তৃপক্ষ শাহবাগ থানাকে জানায় এবং তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে আসে। সকাল ১০টা ৪০ মিনিটের দিকে শাহবাগ থানা পুলিশ এর বোম্ব ডিসপোজাল ইউনিট এসে ককটেল দুটি উদ্ধার করে নিয়ে যায়।

এ বিষয়ে সহকারী প্রক্টর ড. মুহাম্মদ বদরুল হাসান জানান, পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট এসে ককটেল দুটি উদ্ধার করে নিয়ে গেছে। সোহরাওয়ার্দী উদ্যানে সম্ভবত এটা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। আমরাও খোঁজখবর নিচ্ছি। সিকিউরিটি গার্ড যারা গতকাল বিকেল এবং রাতে এ ভবনে দায়িত্বে ছিল, আমরা তাদের ডাকব। তাদেরকে আরও সিনসিয়ার করার জন্য গাইডলাইন দিব।

এর আগে গত বৃহস্পতিবার (২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তি ও গণতন্ত্র তোরণ গেটের সামনে থেকে ককটেলসদৃশ তিনটি বস্তু উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট।