খুলনায় বিএনপি কার্যালয়ে আগুন - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় বিএনপি কার্যালয়ে আগুন

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ২৯, ২০২৩ ৩:০৭ অপরাহ্ণ
Link Copied!

খুলনার বৈকালীতে বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে খুলনা-যশোর মহাসড়কের বৈকালী বাজারে রাস্তার পূর্ব পাশে বিএনপির ১৪ নম্বর ওয়ার্ড কার্যালয়ে আগুন দেওয়া হয়। এতে কার্যালয়ের টেবিল-চেয়ারসহ সব আসবাবপত্র ও কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। এই কার্যালয়টির বিপরীতে রাস্তার পশ্চিম পাশে আওয়ামী লীগের কার্যালয়।

প্রত্যক্ষদর্শী এক চায়ের দোকানদার নাম না প্রকাশ করা শর্তে বলেন, ৫০-৬০ জনের একটি দল সরকারের পক্ষে স্লোগান দিতে দিতে মোটরসাইকেলে এসে বিএনপি কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা আশেপাশের বেশ কয়েকটি দোকানে ভাঙচুর চালায়।

জানতে চাইলে খুলনা বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা বলেন, আওয়ামী লীগের লোকজন আমাদের কার্যালয়ে আগুন দিয়েছে।

বৈকালীতে বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার বিষয়ে জানতে চাইলে খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, আমরা বিএনপি কার্যালয়ে আগুনের খবর পেয়ে সেখানে গিয়ে আগুন নেভানোর ব্যবস্থা করেছি।