শারদীয় দুর্গোৎসব, দু’দিন বন্ধ থাকছে খুলনা বড় বাজার - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শারদীয় দুর্গোৎসব, দু’দিন বন্ধ থাকছে খুলনা বড় বাজার

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ২১, ২০২৩ ১২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

খুলনা বড় বাজার দু’দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও ২৩ ও ২৪ অক্টোবর আগামী সোম ও মঙ্গলবার নবমী ও দশমী এ দু’দিন সকল ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করেছে খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতি ।

সমিতির সভাপতি শ্যামল হালদার ও সাধারণ সম্পাদক মোঃ সোহাগ দেওয়ান স্ব-স্ব ব্যবসা প্রতিষ্ঠানের সামনে স্থাপিত বৈদ্যুতিক বাতি ও সুইচ চালু রাখা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।