বাগেরহাটে ঘুমন্ত শিশুকে তুলে নিয়ে হত্যা, মা গ্রেফতার - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে ঘুমন্ত শিশুকে তুলে নিয়ে হত্যা, মা গ্রেফতার

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ১৯, ২০২৩ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোরেলগঞ্জে ঘুমন্ত শিশু সিফাত খানকে(৩) বিছানা থেকে চুরি করে নিয়ে হত্যার ঘটনায় মামলার একমাত্র আসামি শিশুটির সৎ মা সাজেদা বেগমকে(৪৫) পুলিশ গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করেছে। এর আগে, বুধবার দিবাগত রাত ১২টার দিকে নিহত শিশুর মা লাভলী বেগম বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মোরেলগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে পুটিখালী গ্রামের কৃষক আসাদুল খানের প্রথম সংসারের ২য় সন্তান সিফত খানকে ঘুমন্ত অবস্থায় ঘর থেকে চুরি করে নিয়ে হত্যা করে ডোবায় ফেলে রাখে দুর্বৃত্তরা। গতকাল বুধবার বেলা ১ টার দিকে শিশুটির মরদেহ পাওয়া যায়।

এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, শিশু হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলার এক মাত্র আসামি নিহত শিশুটির সৎ মা সাজেদা বেগমকে গ্রেফতার করে আজ দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা সে ব্যাপারে তদন্ত চলছে।