খুলনায় সড়ক দুর্ঘটনায় চা দোকানি নিহত - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় সড়ক দুর্ঘটনায় চা দোকানি নিহত

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ১৯, ২০২৩ ২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন শিরোমনি বাজার তেতুলতলার সামনে সড়ক দুর্ঘটনায় মো. তুহিন মুন্সি (৩০) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ভোর সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে। নিহত তুহিন মুন্সি খুলনার শিরোমনির মধ্য পাড়া এলাকার মো. আসলাম মুন্সীর ছেলে।

জানা যায়, আজ ভোর সাড়ে ৪টায় তুহিন মুন্সী শিরোমনি বাজারের তার নিজস্ব ব্যবসায়ী কর্মস্থল চা’য়ের দোকান থেকে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে খুলনাগামী হানিফ পরিবহন (ঢাকা মেট্রো বা-১৪-৯৭৭৩) অপর দিক থেকে এসে ধাক্কা দিলে রাস্তার উপরে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খান জাহান আলী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতের সুরতহাল প্রক্রিয়াধীন রয়েছে।