২৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভায় বক্তারা
ছাত্রনেতা ওহিদুজ্জামান চঞ্চল ছিলেন আদর্শের রাজনীতিতে আপসহীন, অত্যন্ত সাহসী এবং বলিষ্ঠ নেতৃত্বদানের অধিকারী উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, চঞ্চলের মৃত্যুর মধ্য দিয়ে বিএনপির রাজনীতিতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা পূরণ হওয়ার নয়। তিনি ছিলেন সেরা সংগঠকদের অন্যতম। ছাত্ররাজনীতির গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে সাংগঠনিক নেতৃত্বের বিচক্ষণতা, দৃঢ়তা ও আপসহীনতা তাকে রাজনৈতিক প্যারামিটারের এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল। সব স্বৈরশাসনের বিরুদ্ধে তার ছিল বলিষ্ঠ প্রতিবাদী ভূমিকা।
বুধবার (১৮ অক্টোবর) খুলনা মহানগর ও জেলা ছাত্রদলের উদ্যোগে উদ্যোগে বেলা সাড়ে ১১ টায় বিএনপি কার্যালয়ে জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি শহিদ ওহিদুজ্জামান চঞ্চলের ২৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। বক্তারা আরো বলেন, খুলনায় ছাত্রদলকে বিকশিত করতে এবং কলেজ ছাত্র সংসদগুলির নির্বাচনে ছাত্রদলের ঈর্ষণীয় সাফল্য লাভের পেছনে গুরুত্বপূর্ণ কারিগর ছিল শহিদ ওয়াহিদুজ্জামান চঞ্চল। ছাত্রনেতা হিসেবে ‘৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং ‘৯৬ এর পর হাসিনা বিরোধী আন্দোলনে একজন সাহসী সংগঠক হিসেবে চঞ্চলের ভূমিকা বর্তমানে চলমান ফ্যাসিবাদ বিরোধী দুঃশাসন বিরোধী চলমান গণতান্ত্রিক আন্দোলনে তরুণ প্রজম্মের জন্য অনুসরণীয় হতে পারে।
মহানগর ছাত্রদলের আহবায়ক ইস্তিয়াক আহমেদ ইস্তির সভাপতিত্বে ও সদস্য সচিব তাজিম বিশ^াসের পরিচালনায় স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব ও সাবেক মহানগর ছাত্রদলের সভাপতি শফিকুল আলম তুহিন, খান জুলফিকার আলী জুলু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আশরাফুল আলম খান নান্নু, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, এনামুল হক স্বজল, কে এম হুমায়ন কবির (ভিপি হুমায়ুন), মোল্লা ফরিদ আহমেদ, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, নাজির উদ্দিন নান্নু, শেখ জামাল উদ্দিন, আফসার উদ্দিন, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, রফিকুল ইসলাম বাবু, রাহাত আলী লাচ্চু, জাফরি নেওয়াজ চন্দন ছাত্রদলের আব্দুল মান্নান মিস্ত্রি, গোলাম মোস্তফা তুহিন, তাঁতী দলের আবু সাঈদ শেখ, স্বেচ্ছাসেবক দলের শফিকুল ইসলাম শাহিন, শরিফুল ইসলাম টিপু, ছাত্রদলের সাজ্জাদ হোসেন জিতু, মাসুম বিল্লাহ, গাজী শহিদুল ইসলাম, আল আমিন লিটন, রাজু আহমেদ, মাসুম বিল্লাহ, নাজিম উদ্দীন শামীম, শাকিল আহমেদ, আরিফুর রহমান টুকু, সালমান মেহেদী, নাম্মিন হোসেন মারজান, আরিফ মোল্লা তুর্য, হানিফ আকাশ, আমিনুজ্জমান সুজন, হাফিফুর রহমান হাফিজ, এস এম নয়ন হোসেন, ইমরান সালেহীন সিফাত, নাজের মাহমুদ নিবিড়, তামিম খান, ইমরান তুহিন, মারুফ শিকদার, জামিউল রহমান অপূর্ব, শফিকুর রহমান, জাহিদুল ইসলাম, ফয়সাল চৌধুরী, অনিক আহমেদ, সুমন, ইমতিয়াজ আলী সুজন, নিলাদ্রি কুমার, রনি জমাদ্দার, রাজন শেখ, সজল শেখ, আবু বক্কর, তৌহিদুর রহমান তৌহিদ, রায়হান সোবহান, আমান, আব্দুল্লাহ, সাজিদ, সোহাগ, সুমন প্রমূখ। আলোচনা শেষে শহীদ ছাত্রনেতা ওহিদুজ্জামান চঞ্চলের আত্মার আগফেরাত কামনায় ও দলের চেয়ারপারসনের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ছাত্রনেতা আব্দুল্লাহ জমাদ্দার।
